প্রশ্ন: সামাজিক নৈতিকতা ও সামাজিক পরিবর্তন বলতে বুঝ? আইন ব্যবস্থার ধারণা ও রাষ্ট্রের সহিত আইনের আন্তঃসম্পর্ক আলোচনা কর। উত্তর: সামাজিক নৈতিকতা : সামাজিক অসমতার কারণে সামাজিক নৈতিকতার প্রয়োজন । অসমতা যেমন- নারী-পুরুষের পার্থক্য, ধর্ম-বর্ণের ভেদাভেদ, উচ্চপদ-নিম্নপদ শ্রেণীভেদ ইত্যাদি। সামাজিক নৈতিকতা বলতে বুঝায় সকল নাগরিককে সমানভাবে দেখা, রাষ্ট্রের সকল সুবিধা সব নাগরিকের সমানভাবে ভোগ করতে পারা । সামাজিক পরিবর্তন : উইলিয়াম ……. এর মতে, সমাজে বসবাসকারী মানুষের কৃষ্টি ও সাংস্কৃতিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। সামাজিক পরিবর্তনের উপাদান - প্রাকৃতিক পরিবেশ, রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক পরিবর্তন, শিক্ষা, ধর্ম, বিজ্ঞান, সংস্কৃতিগত পরিবর্তন, প্রচার-প্রচারণা, সামাজিক আন্দোলন, যোগাযোগ ব্যবস্থা। আইন ব্যবস্থার ধারণা : ৫টি উপাদান বিদ্যমান আইন ব্যবস্থায় বিদ্যমান থাকলে রাষ্ট্রে সুশাসন আছে বলা যায়- (ক) অপরাধী যে হবে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, (খ) যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ পাবে, (গ) চুক্তি করলে চুক্তির অধিকার ভোগ করলে, ভঙ্গ করলে শাস্তি পাবে, (ঘ) দেওয়ানী ও ফৌজদারী উভয়...